ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
365 D News

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি বাচ্চুর

ছবি: সংগ্রহ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

শনিবার সকালে গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাওলানা শামছুল হুদা পাঁচবাগী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মশিউর রহমান, বিএনপি নেতা শেখ মো. ইসহাক ও মো. ফজলুল হক।

এদিকে, দুপুরে দক্ষিণ গফরগাঁওয়ে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জান্নাতুল নাইম। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বরের ইতিহাস ও চেতনাকে ধারণ করে দল-মতনির্বিশেষে দেশের মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নূরুল হুদা মনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : গফরগাঁও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আক্তারুজ্জামান বাচ্চু ৭ নভেম্বর

365 D News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি বাচ্চুর

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x