ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
365 D News

গাজায় তীব্র খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

ছবি: সংগ্রহ

গাজা উপত্যকায় এখনো তীব্র খাদ্যসংকটে রয়েছেন ১৪ লাখ ফিলিস্তিনি। অর্থসংকটের কারণে খাদ্যসহায়তা কার্যক্রম এক-তৃতীয়াংশ কমাতে বাধ্য হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হতে পারেন।

ডব্লিউএফপি জানিয়েছে, খাদ্যসহায়তার রেশনও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। ফলে গাজায় আগে থেকেই ভয়াবহ মানবিক সংকটের মধ্যে থাকা মানুষের খাদ্যনিরাপত্তা আরও ঝুঁকিতে পড়েছে।

বার্তা সংস্থা এএফপিকে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর শন হিউজ বলেন, মানুষ এখনো নিরাপদ নয়। প্রতিদিনই বিমান হামলা চলছে। মানুষকে এখনো বাস্তুচ্যুত হতে হচ্ছে। তিনি আরও বলেন, প্রায় সবারই বসবাসের জন্য কোনো স্থায়ী ঠিকানা নেই। মানবিক পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ।

এদিকে, ইসরায়েল গাজা উপত্যকায় বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে খাদ্যসহায়তা কমানোর এ সিদ্ধান্ত এসেছে।

সূত্র: আলজাজিরা

বিষয় : ফিলিস্তিন গাজা খাদ্যসংকট ডব্লিউএফপি

365 D News

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

গাজায় তীব্র খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

গাজা উপত্যকায় এখনো তীব্র খাদ্যসংকটে রয়েছেন ১৪ লাখ ফিলিস্তিনি। অর্থসংকটের কারণে খাদ্যসহায়তা কার্যক্রম এক-তৃতীয়াংশ কমাতে বাধ্য হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হতে পারেন।

ডব্লিউএফপি জানিয়েছে, খাদ্যসহায়তার রেশনও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। ফলে গাজায় আগে থেকেই ভয়াবহ মানবিক সংকটের মধ্যে থাকা মানুষের খাদ্যনিরাপত্তা আরও ঝুঁকিতে পড়েছে।

বার্তা সংস্থা এএফপিকে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর শন হিউজ বলেন, মানুষ এখনো নিরাপদ নয়। প্রতিদিনই বিমান হামলা চলছে। মানুষকে এখনো বাস্তুচ্যুত হতে হচ্ছে। তিনি আরও বলেন, প্রায় সবারই বসবাসের জন্য কোনো স্থায়ী ঠিকানা নেই। মানবিক পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ।

এদিকে, ইসরায়েল গাজা উপত্যকায় বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে খাদ্যসহায়তা কমানোর এ সিদ্ধান্ত এসেছে।

সূত্র: আলজাজিরা

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x