ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
365 D News

খুলনায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় তরুণ ও বৃদ্ধ নিহত

ছবি: সংগ্রহ

খুলনার ফুলবাড়িগেট এলাকায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় ১৯ বছর বয়সী এক তরুণ ও ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ফুলবাড়িগেটের মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ছয়টার দিকে ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন সিয়াম। তাঁর বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। পরে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফুলবাড়িগেটের প্রধান সড়ক এলাকায় পৌঁছালে সকাল নয়টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় তিনি পড়ে যান। এতে তাঁর একটি পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

এসআই এসএম রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় : খুলনা ফুলবাড়িগেট ট্রেন দুর্ঘটনা চিত্রা এক্সপ্রেস রূপসা এক্সপ্রেস

365 D News

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

খুলনায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় তরুণ ও বৃদ্ধ নিহত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

খুলনার ফুলবাড়িগেট এলাকায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় ১৯ বছর বয়সী এক তরুণ ও ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ফুলবাড়িগেটের মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ছয়টার দিকে ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন সিয়াম। তাঁর বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। পরে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফুলবাড়িগেটের প্রধান সড়ক এলাকায় পৌঁছালে সকাল নয়টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় তিনি পড়ে যান। এতে তাঁর একটি পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

এসআই এসএম রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x