ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
365 D News

শিক্ষক প্রশিক্ষণে এআই যুক্ত করার তাগিদ শিক্ষামন্ত্রীর

ছবি: সংগ্রহ

শিক্ষকদের দক্ষতা বাড়াতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দক্ষ ও মেধাবী শিক্ষকেরাই উন্নত ও আলোকিত বাংলাদেশ গড়তে পারেন। এ জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিকে (নায়েম) অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে নায়েমে আয়োজিত ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের’ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ড. এহছানুল হক মিলন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। তাই শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে এআইকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। একই সঙ্গে যেসব শিক্ষক এখনো প্রয়োজনীয় প্রশিক্ষণ পাননি, তাঁদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের ওপর গুরুত্ব

শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিসিএস ক্যাডার এবং সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা ক্যাডার হওয়ার পরই প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষ করে তাঁরা কর্মস্থলে যোগ দেন। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ওরিয়েন্টেশন বা বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াই সরাসরি কর্মজীবনে প্রবেশ করার সুযোগ থাকে।

উচ্চশিক্ষার মান যাচাইয়ের আহ্বান

উচ্চশিক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে অনেক আলোচনা হলেও ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার মান নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হয়। অনেক ক্ষেত্রে ধরে নেওয়া হয়, শিক্ষার্থীরা নিজেরাই সব শিখে নেবে। তবে এসব পর্যায়ে শিক্ষার প্রকৃত মান ও গুণগত দিক ঠিক আছে কি না, তা গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পরে প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বিভাগে সেরা কৃতিত্ব অর্জনকারী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক প্রিম রিজভী।

বিষয় : শিক্ষা শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শিক্ষক প্রশিক্ষণ

365 D News

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শিক্ষক প্রশিক্ষণে এআই যুক্ত করার তাগিদ শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x