দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি
ময়মনসিংহের
দক্ষিণ গফরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত
হয়।দক্ষিণ
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল নাঈমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন
সহকারী কমিশনার (ভূমি) নুরুল হুদা মনি, উপজেলা
কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, উপজেলা প্রকৌশলী কে এসআর এমজি
কিবরিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আহসান হাবিব, সহকারী শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন ও আরিফ রব্বানী।এ
ছাড়া সভায় বক্তব্য দেন
বিএনপি নেতা শেখ মো.
ইসহাক ও একে এম
আনসার উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আজহারুল হক এবং দুর্গাপূজা
উদ্যাপন কমিটির নেতা দীলিপ কুমার
রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায়
বক্তারা দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের
বিভিন্ন দিক নিয়ে আলোচনা
করেন। পূজামণ্ডপগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং
উৎসব আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব
দেওয়া হয়।
এ
সময় পূজা উদ্যাপন কমিটির
নেতারা উৎসব চলাকালে নিরবচ্ছিন্ন
বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।