ঢাকা, ৩ আগস্ট: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় পর্যায়ের একাধিক বিশেষায়িত সরকারি হাসপাতালে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসাসেবা নিতে আসলেও অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে সেবাগ্রহীতাদের ভোগান্তি বাড়ছে।
এ এলাকার
হাসপাতালগুলোর মধ্যে
রয়েছে
জাতীয়
বক্ষব্যাধি ইনস্টিটিউট ও
হাসপাতাল, শহীদ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
হাসপাতাল, জাতীয়
হৃদরোগ
ইনস্টিটিউট, জাতীয়
কিডনি
রোগ
ও
ইউরোলজি ইনস্টিটিউট, জাতীয়
মানসিক
স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয়
শিশু
হাসপাতাল, জাতীয়
যক্ষা
নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট হাসপাতাল, জাতীয়
টিবি
হাসপাতাল, জাতীয়
চক্ষু
বিজ্ঞান ইনস্টিটিউট ও
হাসপাতাল, জাতীয়
নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও
হাসপাতাল এবং
জাতীয়
অর্থোপেডিক হাসপাতাল ও
পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)।
রোগী ও
স্বজনদের অভিযোগ,
জরুরি
বিভাগ
থেকে
বহির্বিভাগ—সবখানেই অতিরিক্ত রোগীর
চাপের
পাশাপাশি হাসপাতালের ভেতর
ও
বাইরের
অপরিচ্ছন্ন পরিবেশ,
কিছু
কর্মচারীর বিরুদ্ধে অর্থের
বিনিময়ে সেবা
দেওয়ার
অভিযোগ
এবং
হাসপাতালের গেট
ও
সড়ক
দখল
করে
গড়ে
ওঠা
অস্থায়ী দোকানপাট চিকিৎসাসেবা গ্রহণে
প্রতিবন্ধকতা তৈরি
করছে।
এ ছাড়া চিকিৎসকদের নির্ধারিত রোগী দেখার সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটায় বলেও অভিযোগ রয়েছে। এতে রোগী দেখার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অপেক্ষমাণ রোগীদের দুর্ভোগ আরও বাড়ছে।