ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
365 D News

শেরেবাংলা নগরের সরকারি হাসপাতালগুলোতে সেবার চাপ, ব্যবস্থাপনায় নানা সংকটে রোগীরা

ঢাকা, ৩ আগস্ট: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় পর্যায়ের একাধিক বিশেষায়িত সরকারি হাসপাতালে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসাসেবা নিতে আসলেও অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে সেবাগ্রহীতাদের ভোগান্তি বাড়ছে।এ এলাকার হাসপাতালগুলোর মধ্যে রয়েছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় শিশু হাসপাতাল, জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট হাসপাতাল, জাতীয় টিবি হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)।রোগী ও স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগ থেকে বহির্বিভাগ—সবখানেই অতিরিক্ত রোগীর চাপের পাশাপাশি হাসপাতালের ভেতর ও বাইরের অপরিচ্ছন্ন পরিবেশ, কিছু কর্মচারীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সেবা দেওয়ার অভিযোগ এবং হাসপাতালের গেট ও সড়ক দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট চিকিৎসাসেবা গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করছে।এ ছাড়া চিকিৎসকদের নির্ধারিত রোগী দেখার সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটায় বলেও অভিযোগ রয়েছে। এতে রোগী দেখার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অপেক্ষমাণ রোগীদের দুর্ভোগ আরও বাড়ছে।

শেরেবাংলা নগরের সরকারি হাসপাতালগুলোতে সেবার চাপ, ব্যবস্থাপনায় নানা সংকটে রোগীরা