ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
365 D News

হল দখল ও ভাঙচুরের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের দুই বছরেই ক্যাম্পাসে সংঘাত, মুখোমুখি ছাত্রদল-শিবির

ছবি: সংগ্রহ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তির দিনেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), ঢাকা কলেজ, সরকারি মাদরাসা--আলিয়া এবং সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে ছাত্রদল ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণঅভ্যুত্থান দিবসের একটি অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। আহতদের চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগেও হামলার অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে।

এদিকে বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। একই সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীর ব্যানার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত হন অন্তত সাতজন।

রাজধানীর সরকারি মাদরাসা--আলিয়ায় আবাসিক হলকে কেন্দ্র করে ছাত্রদল ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে হলে ভাঙচুর, শিক্ষার্থীদের বের করে দেওয়া এবং কক্ষ তালাবদ্ধ করার অভিযোগ ওঠে। তবে ছাত্রদলের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই হল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ঢাকা কলেজ সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলে সিট দখল, মারধর এবং জোরপূর্বক শিক্ষার্থীদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সংঘর্ষের বিভিন্ন ভিডিও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় হেলমেট, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র এবং ককটেল ব্যবহারের অভিযোগও উঠে এসেছে। এসব ঘটনায় দেশের শিক্ষাঙ্গনে সহিংসতার পুনরাবৃত্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : সংঘর্ষ বেরোবি জবি ববি ঢাকা কলেজ জুলাইঅভ্যুত্থান ছাত্রদল

365 D News

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জুলাই অভ্যুত্থানের দুই বছরেই ক্যাম্পাসে সংঘাত, মুখোমুখি ছাত্রদল-শিবির

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x