পটুয়াখালী, ৩ আগস্ট: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘সার্জেন্ট মেজর ফিশ’ (Abudefduf saxatilis)। সোমবার মাছটি আলিপুর মৎস্য বন্দরে আনা হলে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও গবেষকদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়।
জেলেদের ভাষ্য,
‘মায়ের
দোয়া’
নামের
একটি
ট্রলার
তিন
থেকে
চার
দিন
আগে
গভীর
সমুদ্রে মাছ
ধরার
সময়
মাছটি
জালে
পায়।
ট্রলারের মাঝি
ইদ্রিস
জানান,
আগে
কখনো
এমন
মাছ
না
দেখায়
সেটি
আলাদা
করে
ঘাটে
নিয়ে
আসা
হয়।
পরে
মাছটি
মেসার্স সিফাত
ফিশে
সংরক্ষণ করা
হয়।
গবেষণা সহকারী
মো.
বখতিয়ার রহমান
জানান,
সার্জেন্ট মেজর
পমাসেন্ট্রিডি পরিবারের একটি
সামুদ্রিক ড্যামসেলফিশ। হলুদাভ-রূপালি দেহে পাঁচটি
কালো
উল্লম্ব ডোরার
কারণে
এটি
সহজেই
শনাক্ত
করা
যায়।
সাধারণত মাছটি
১৫
থেকে
২০
সেন্টিমিটার লম্বা
হলেও
সর্বোচ্চ প্রায়
২২
দশমিক
৯
সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি
পেতে
পারে।
পটুয়াখালী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান রাজিব
সরকার
বলেন,
এ
প্রজাতি সাধারণত ক্রান্তীয় ও
উপক্রান্তীয় উষ্ণ
সমুদ্রে বিচরণ
করে
এবং
বঙ্গোপসাগরের পাথুরে
অঞ্চল
ও
সেন্ট
মার্টিনসংলগ্ন এলাকায়
তুলনামূলক বেশি
দেখা
যায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বাংলাদেশের উপকূলে এ ধরনের মাছ খুব কম ধরা পড়ে। বাণিজ্যিক গুরুত্ব সীমিত হলেও বিরল সামুদ্রিক প্রজাতির উপস্থিতি নিয়ে গবেষণা উপকূলীয় জীববৈচিত্র্য সম্পর্কে আরও তথ্য সমৃদ্ধ করতে সহায়ক হবে।