রাজধানীর খিলক্ষেত ও মিরপুরে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক দম্পতিও রয়েছেন।
সোমবার
ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ)
কার্যালয়ের খিলগাঁও সার্কেলের একটি দল এ
অভিযান চালায়। মঙ্গলবার ঢাকা মেট্রো (দক্ষিণ)-এর উপপরিচালক মো.
আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত
করেন।
ডিএনসি
সূত্রে জানা যায়, পরিদর্শক
মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে প্রথম অভিযানটি চালানো হয় খিলক্ষেত থানার
কুড়াতলী পূর্বপাড়া এলাকায়। স্থানীয় একটি জামে মসজিদসংলগ্ন
হেলেন মিয়ার ভাড়াটিয়া মো. জুয়েল রানা
(৫১) ও তাঁর স্ত্রী
হাসনা আক্তারকে (৩০) গ্রেপ্তার করা
হয়। পরে তাঁদের বসতঘর
তল্লাশি করে ১ হাজার
৬০০ পিস ইয়াবা উদ্ধার
করেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএনসির
অভিযোগ, জুয়েল রানা ও হাসনা
আক্তার পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা
করে আসছিলেন। এ ঘটনায় তাঁদের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায়
মামলা করা হয়েছে।
একই
দলের দ্বিতীয় অভিযানটি চালানো হয় শাহ আলী
থানার মিরপুর-১ এলাকায়। শাহ
আলী মাজার বেষ্টনী প্রকল্প মার্কেটের ‘বিসমিল্লাহ বাণিজ্য ভাণ্ডার’ দোকানের সামনে সড়ক থেকে মৌসুমী
বেগম (৩৭) ও মো.
আমির হামজা নূরকে (২৫) গ্রেপ্তার করা
হয়। এ সময় তাঁদের
কাছ থেকে ৩৫০ পিস
ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি
জানায়, এ দুজনের বিরুদ্ধেও
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর
সংশ্লিষ্ট ধারায় শাহ আলী থানায়
মামলা করা হয়েছে।
ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, রাজধানীতে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান দুটি পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।