ঢাকার মাদানী এভিনিউতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে চালু হয়েছে ২৫ শয্যার গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ, ট্রান্সপ্লান্ট আইসিইউ এবং সার্জিক্যাল হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU)। বুধবার উদ্বোধন করা এসব বিশেষায়িত সুবিধার মধ্যে রয়েছে দেশের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রিন’ গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্লান্ট আইসিইউ।
নতুন
এই ব্যবস্থায় ২৫টি পৃথক কেবিনে
২৫টি শয্যা রাখা হয়েছে। সার্বক্ষণিক
বায়ু পরিশোধন ব্যবস্থা, দিনের আলো প্রবেশের সুবিধাসহ
পরিবেশবান্ধব বিভিন্ন প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
পৃথক
কেবিনে নিবিড় পরিচর্যা
জটিল
গ্যাস্ট্রো-লিভার রোগ ও বড়
অস্ত্রোপচারের রোগীদের জন্য ১৪ শয্যার
গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ
চালু করা হয়েছে। প্রতিটি
রোগীর জন্য পৃথক কেবিন
থাকায় সংক্রমণের ঝুঁকি কমানোর পাশাপাশি চিকিৎসক ও নার্সদের নিবিড়
পর্যবেক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে
বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
লিভার
ট্রান্সপ্লান্ট ও ট্রান্সপ্লান্ট-পরবর্তী
রোগীদের জন্য রয়েছে ছয়
শয্যার স্বতন্ত্র ট্রান্সপ্লান্ট আইসিইউ। প্রতিটি কেবিনে নিজস্ব ওয়াশরুম, হেপা ফিল্টার এবং
নিয়ন্ত্রিত বায়ু পরিশোধন ব্যবস্থা
রয়েছে।
পাঁচ
শয্যার সার্জিক্যাল HDU
আইসিইউ-নির্ভরতার মাত্রা তুলনামূলক কম এমন রোগীদের
জন্য চালু করা হয়েছে
পাঁচ শয্যার সার্জিক্যাল HDU। এতে নিবিড়
পর্যবেক্ষণের পাশাপাশি বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
হাসপাতালের
এক্সিডেন্ট, ইমার্জেন্সি কেয়ার অ্যান্ড সার্জিক্যাল আইসিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আশরাফুল
হক বলেন, “এই বিশেষায়িত আইসিইউ
চালুর মাধ্যমে বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ারের সক্ষমতা আরও এক ধাপ
এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ... ট্রান্সপ্লান্ট,
গ্যাস্ট্রো-লিভার ও জটিল সার্জারির
রোগীদের জন্য আরও সমন্বিত
ক্রিটিক্যাল কেয়ার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
হাসপাতালের
চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ.
এম. মোহসেন বলেন, “এই অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও ট্রান্সপ্লান্ট আইসিইউ-এর মাধ্যমে বাংলাদেশে
জটিল রোগের চিকিৎসাকে আরও উন্নত ও
বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই।
আমাদের লক্ষ্য, দেশের মানুষ যেন জটিল চিকিৎসার
জন্য বিদেশে না গিয়ে দেশেই
সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাওয়ার আস্থা ও সুযোগ পান।”
উদ্বোধনী
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপ, ইউনাইটেড হেলথকেয়ার ও ইউনাইটেড মেডিকেল
কলেজ হসপিটালের শীর্ষ কর্মকর্তারা, চিকিৎসক এবং বিভিন্ন বিভাগের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে
প্রথম রোবোটিক সার্জারি চালুর পর আধুনিক চিকিৎসাসেবার
সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় নতুন এই বিশেষায়িত
ক্রিটিক্যাল কেয়ার সুবিধা চালু করা হয়েছে
বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।