ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
365 D News

রাজশাহী থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ
বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী বাস টার্মিনালে অপেক্ষায় যাত্রীরা।

রাজশাহী নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে নাটোর হয়ে চলাচলকারী বিভিন্ন রুটের বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনাগামীরাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক শ্রমিকেরা। এর প্রতিবাদে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সড়ক পরিবহন গ্রুপ নাটোরে চলাচলকারীতুহিন পরিবহন’-এর কয়েকটি বাস আটকে দেয়।

পরে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেওয়া হলেও রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে বর্তমানে রাজশাহী থেকে কিছু বাস ছেড়ে গেলেও নাটোরে সেগুলো আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতা লিটন বলেন, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর ঢাকাগামী কোচসহ নাটোর রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে। বাসগুলো পুঠিয়া পর্যন্ত গিয়ে আবার রাজশাহীতে ফিরে আসছে। নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বাসগুলোকে নাটোর পার হতে দিচ্ছেন না।

টার্মিনালে যাত্রীদের ভোগান্তি

বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী বাস টার্মিনালে শত শত যাত্রী আটকা পড়েছেন। দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করেও অনেক যাত্রী বাসের দেখা পাচ্ছেন না। কিছু বাস ছেড়ে গেলেও পথে আটকে পড়ছে অথবা আবার ফিরে আসছে।

এতে জরুরি কাজে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পরিবহন বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

সমাধানে আলোচনা

বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : রাজশাহী নাটোর বাস চলাচল বন্ধ পরিবহন শ্রমিক আন্তজেলা রুট যাত্রী দুর্ভোগ

365 D News

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহী নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে নাটোর হয়ে চলাচলকারী বিভিন্ন রুটের বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনাগামীরাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক শ্রমিকেরা। এর প্রতিবাদে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সড়ক পরিবহন গ্রুপ নাটোরে চলাচলকারীতুহিন পরিবহন’-এর কয়েকটি বাস আটকে দেয়।

পরে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেওয়া হলেও রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে বর্তমানে রাজশাহী থেকে কিছু বাস ছেড়ে গেলেও নাটোরে সেগুলো আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতা লিটন বলেন, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর ঢাকাগামী কোচসহ নাটোর রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে। বাসগুলো পুঠিয়া পর্যন্ত গিয়ে আবার রাজশাহীতে ফিরে আসছে। নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বাসগুলোকে নাটোর পার হতে দিচ্ছেন না।

টার্মিনালে যাত্রীদের ভোগান্তি

বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী বাস টার্মিনালে শত শত যাত্রী আটকা পড়েছেন। দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করেও অনেক যাত্রী বাসের দেখা পাচ্ছেন না। কিছু বাস ছেড়ে গেলেও পথে আটকে পড়ছে অথবা আবার ফিরে আসছে।

এতে জরুরি কাজে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পরিবহন বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

সমাধানে আলোচনা

বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত
রাজশাহী থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ
0:00 0:00
1.0x