ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
365 D News

তৃতীয় সাবমেরিন ক্যাবলের কাজ শেষ, দেশে ব্যান্ডউইথ সংকট হবে না: মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ।

আন্তর্জাতিক ব্যান্ডউইথ সক্ষমতা বাড়াতে তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের আওতায় কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে যন্ত্রপাতি স্থাপন কার্যকারিতা পরীক্ষার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, দেশে ব্যান্ডউইথ নিয়ে কোনো সমস্যা হবে না। গ্রাহকদের জন্য উন্নত নেটওয়ার্ক, নিরবচ্ছিন্ন সংযোগ মানসম্মত সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাজারের বেশি ডাকঘর আধুনিকায়নের পরিকল্পনা

সংবাদ সম্মেলনে ডাকসেবা আধুনিকীকরণের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, ডাকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে হাজারের বেশি ডাকঘর উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি ডাকসেবার প্রতি মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা ধরে রেখে আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সময়োপযোগী ডাকসেবা গড়ে তোলার উপায় খুঁজছে সরকার।

মন্ত্রী আরও জানান, গত আম মৌসুমে বিদেশে পাঠানো চালানসহ প্রায় ৩৫০ টন আম ডাক বিভাগের মাধ্যমে পরিবহন করা হয়েছে।

মোবাইল সেবায় নতুন প্রযুক্তি

রাষ্ট্রমালিকানাধীন মোবাইল অপারেটরের সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, ভয়েস ওভার ওয়াইফাই এবং ভয়েস ওভার এলটিইর মতো আধুনিক প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এর মাধ্যমে গ্রাহকদের যোগাযোগসেবা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডাক লজিস্টিকস সেবায় ৯০ শতাংশ অগ্রগতি

মনিটরিং সফটওয়্যারের মাধ্যমে ডাক প্রক্রিয়াজাতকরণ লজিস্টিকস সেবার আধুনিকায়নে প্রায় ৯০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানান মন্ত্রী।

ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গ্রাহক অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার লক্ষ্যে পরীক্ষামূলক কর্মসূচি শুরু হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

বিষয় : কক্সবাজার সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথ ডাক ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক

365 D News

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় সাবমেরিন ক্যাবলের কাজ শেষ, দেশে ব্যান্ডউইথ সংকট হবে না: মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x