ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
365 D News

নাহিদ ইসলাম ফ্যাসিস্ট সরকার পতনের এক দফার ঘোষণা দিয়েছিলেন: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নাহিদ ইসলাম ফ্যাসিস্ট সরকার পতনের ডাক বা এক দফার ঘোষণা দিয়েছিলেন কথা স্বীকার করলেও এর প্রেক্ষাপট জনগণই তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট সরকার পতনের ডাক বা এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। আমরা সেটা স্বীকার করি। কিন্তু এই এক দফা ঘোষণার প্রেক্ষাপট তৈরি করেছিল জনগণ।

এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ডা. তাসনিম জারাসহ গণতন্ত্র প্রগতিশীল চেতনার অনেক নেতা-নেত্রী এনসিপি ছেড়েছেন। তাঁর দাবি, এনসিপি জামায়াতের সঙ্গে মিশে যাওয়ার কারণেই এসব তরুণ নেতা দলটি ছেড়ে বেরিয়ে এসেছেন।

রাশেদ খান বলেন, ‘দেশে এই সময়ে এসে মূলত এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন।

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে এনসিপির বিরুদ্ধেক্রেডিটবাজি অভিযোগ তুলে তিনি বলেন, নাহিদ ইসলাম মাহফুজ আলম দেশের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের গণঅভ্যুত্থানেরমাস্টারমাইন্ডহিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর ভাষ্য, মাহফুজ আলম মূলত নাহিদ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যে মুখোশধারী ছিলেন, তা অভ্যুত্থানের পরে আমরা দেখলাম। তিনি প্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গণঅভ্যুত্থানের সঙ্গে তিনিই সর্বপ্রথম বেইমানি করেছেন।

এনসিপির সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খান বলেন, নাহিদ ইসলাম একসময় জামায়াতকে স্বাধীনতাবিরোধী এবং দেশের সার্বভৌমত্ববিরোধী বলে মন্তব্য করেছিলেন। পরে তাঁরাই জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপির যেসব প্রার্থী নির্বাচন করেছে, তাদের সব খরচ দিয়েছে জামায়াত।

বিষয় : রাজনীতি নাহিদ ইসলাম এনসিপি জামায়াত জুলাই গণঅভ্যুত্থান রাশেদ খান

365 D News

রোববার, ০৯ আগস্ট ২০২৬

নাহিদ ইসলাম ফ্যাসিস্ট সরকার পতনের এক দফার ঘোষণা দিয়েছিলেন: রাশেদ খান

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x