তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার এক বিবৃতিতে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি
বলেন,
নিত্যপ্রয়োজনীয় পণ্যের
উচ্চমূল্যের মধ্যে
এলপিজির দাম
বাড়ানোয় সাধারণ
মানুষের জীবনযাত্রার ব্যয়
আরও
বেড়ে
যাবে।
তার
দাবি,
জ্বালানি, বিদ্যুৎ ও
গ্যাসের ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রভাব
উৎপাদন
খাত
থেকে
শুরু
করে
সামগ্রিক অর্থনীতিতে পড়ছে,
অথচ
মানুষের আয়
সে
হারে
বাড়েনি।
তিনি সরকারের এই
সিদ্ধান্তের সমালোচনা করে
বলেন,
১২
কেজি
এলপিজি
সিলিন্ডারের দাম
৭০
টাকা
বাড়িয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
(বিইআরসি) ১
হাজার
৫৯৮
টাকা
নির্ধারণ করেছে,
যা
আগে
ছিল
১
হাজার
৫২৮
টাকা।
একই
সঙ্গে
অটোগ্যাসের নতুন
মূল্য
নির্ধারণ করা
হয়েছে
প্রতি
লিটার
৭৩
টাকা
৬৭
পয়সা।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এলপিজির মূল্যবৃদ্ধি উৎপাদন ও ভোগ—উভয় খাতেই প্রভাব ফেলতে পারে। তিনি দেশের জ্বালানি চাহিদা পূরণে এলএনজি আমদানির উদ্যোগ জোরদার এবং এলপিজির বাড়তি দাম প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।