ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
365 D News

দুই বাংলার শিল্পীদের নিয়ে নির্মিত হচ্ছে এমডি ইকবালের সিনেমা; গল্পে থাকছে এক নারীর জীবনসংগ্রাম

‘গুলশানের চামেলী’ দিয়ে বাংলাদেশের সিনেমায় মধুমিতা, মহরতে জমকালো আয়োজন

রাজধানীর সোনারগাঁ হোটেলে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠান

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার বাংলাদেশের চলচ্চিত্রে নাম লেখালেন। গুলশানের চামেলীসিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় দেখা যাবে তাকে।

শনিবার ( আগস্ট) রাজধানীর সোনারগাঁ হোটেলে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে মধুমিতা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। গুণী শিল্পীদের সঙ্গে বড় পর্দায় অভিষেক হওয়াকে তিনি বিশেষ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা’-এর পাখি চরিত্রে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।

পরিচালক এমডি ইকবালের গুলশানের চামেলীনির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামের গল্প নিয়ে। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে বাংলাদেশ ভারতের বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী অংশ নিচ্ছেন।

সিনেমাটির অভিনয়শিল্পীর তালিকায় রয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, কাজী হায়াত, সুষ্মিতা সুমি, রোজিনা এবং আজমেরী হক বাঁধন।

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। তিনি জানান, পরিচালকের কাছ থেকে গল্প শুনেই সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নেন। তার প্রত্যাশা, শক্তিশালী গল্প তারকাবহুল আয়োজন দর্শকদের আকৃষ্ট করবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুটিং সম্পন্ন হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

বিষয় : বিনোদন ঢাকাই সিনেমা চলচ্চিত্র মধুমিতাসরকার বাংলাচলচ্চিত্র

365 D News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘গুলশানের চামেলী’ দিয়ে বাংলাদেশের সিনেমায় মধুমিতা, মহরতে জমকালো আয়োজন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার বাংলাদেশের চলচ্চিত্রে নাম লেখালেন। গুলশানের চামেলীসিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় দেখা যাবে তাকে।

শনিবার ( আগস্ট) রাজধানীর সোনারগাঁ হোটেলে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে মধুমিতা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। গুণী শিল্পীদের সঙ্গে বড় পর্দায় অভিষেক হওয়াকে তিনি বিশেষ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা’-এর পাখি চরিত্রে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।

পরিচালক এমডি ইকবালের গুলশানের চামেলীনির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামের গল্প নিয়ে। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে বাংলাদেশ ভারতের বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী অংশ নিচ্ছেন।

সিনেমাটির অভিনয়শিল্পীর তালিকায় রয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, কাজী হায়াত, সুষ্মিতা সুমি, রোজিনা এবং আজমেরী হক বাঁধন।

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। তিনি জানান, পরিচালকের কাছ থেকে গল্প শুনেই সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নেন। তার প্রত্যাশা, শক্তিশালী গল্প তারকাবহুল আয়োজন দর্শকদের আকৃষ্ট করবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুটিং সম্পন্ন হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x