ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
365 D News

সিলডেনাফিল ক্যানসার কোষের কোলেস্টেরল ব্যবহারে বাধা দিতে পারে বলে দাবি গবেষকদের

ক্যানসার ছড়ানো ঠেকাতে ভায়াগ্রার সম্ভাবনা, নতুন গবেষণায় আশার ইঙ্গিত

সংগৃহীত ছবি

ক্যানসারের বিস্তার ঠেকাতে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশনের ওষুধ ভায়াগ্রা (সিলডেনাফিল) কার্যকর হতে পারে বলে নতুন এক গবেষণায় সম্ভাবনার কথা উঠে এসেছে।

ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষকদের গবেষণার ফল সম্প্রতি আন্তর্জাতিক জার্নালক্যানসার রিসার্চ’– প্রকাশিত হয়েছে।

গবেষকদের মতে, ক্যানসার কোষ যখন মূল টিউমার থেকে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে, তখন তাদের টিকে থাকার জন্য কোলেস্টেরলের প্রয়োজন হয়। গবেষণায় দেখা গেছে, ভায়াগ্রার সক্রিয় উপাদান সিলডেনাফিল ক্যানসার কোষের কোলেস্টেরল ব্যবহারের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। এতে ক্যানসারের বিস্তার কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়।

গবেষকেরা মনে করছেন, কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিনের সঙ্গে সিলডেনাফিল ব্যবহার করা গেলে এর প্রভাব আরও কার্যকর হতে পারে। কারণ স্ট্যাটিন শরীরে নতুন কোলেস্টেরল তৈরি কমায়, আর সিলডেনাফিল ক্যানসার কোষের কোলেস্টেরল ব্যবহারে বাধা দিতে পারে।

ডিজিটাল স্বাস্থ্য তথ্যের প্রাথমিক বিশ্লেষণেও দেখা গেছে, ভায়াগ্রা ব্যবহারকারী কিছু রোগীর বেঁচে থাকার হার তুলনামূলক বেশি ছিল। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ক্যানসারের চিকিৎসা হিসেবে ব্যবহারের আগে বড় পরিসরের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে।

গবেষণার প্রধান গবেষক আইয়েলেট ইরেজ বলেন, ভায়াগ্রাকে এখনই ক্যানসারের প্রমাণিত চিকিৎসা হিসেবে বিবেচনা করা যাবে না।

বিষয় : স্বাস্থ্য ক্যানসার চিকিৎসা গবেষণা ভায়াগ্রা সিলডেনাফিল মেডিকেলরিসার্চ

365 D News

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ক্যানসার ছড়ানো ঠেকাতে ভায়াগ্রার সম্ভাবনা, নতুন গবেষণায় আশার ইঙ্গিত

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ক্যানসারের বিস্তার ঠেকাতে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশনের ওষুধ ভায়াগ্রা (সিলডেনাফিল) কার্যকর হতে পারে বলে নতুন এক গবেষণায় সম্ভাবনার কথা উঠে এসেছে।

ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষকদের গবেষণার ফল সম্প্রতি আন্তর্জাতিক জার্নালক্যানসার রিসার্চ’– প্রকাশিত হয়েছে।

গবেষকদের মতে, ক্যানসার কোষ যখন মূল টিউমার থেকে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে, তখন তাদের টিকে থাকার জন্য কোলেস্টেরলের প্রয়োজন হয়। গবেষণায় দেখা গেছে, ভায়াগ্রার সক্রিয় উপাদান সিলডেনাফিল ক্যানসার কোষের কোলেস্টেরল ব্যবহারের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। এতে ক্যানসারের বিস্তার কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়।

গবেষকেরা মনে করছেন, কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিনের সঙ্গে সিলডেনাফিল ব্যবহার করা গেলে এর প্রভাব আরও কার্যকর হতে পারে। কারণ স্ট্যাটিন শরীরে নতুন কোলেস্টেরল তৈরি কমায়, আর সিলডেনাফিল ক্যানসার কোষের কোলেস্টেরল ব্যবহারে বাধা দিতে পারে।

ডিজিটাল স্বাস্থ্য তথ্যের প্রাথমিক বিশ্লেষণেও দেখা গেছে, ভায়াগ্রা ব্যবহারকারী কিছু রোগীর বেঁচে থাকার হার তুলনামূলক বেশি ছিল। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ক্যানসারের চিকিৎসা হিসেবে ব্যবহারের আগে বড় পরিসরের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে।

গবেষণার প্রধান গবেষক আইয়েলেট ইরেজ বলেন, ভায়াগ্রাকে এখনই ক্যানসারের প্রমাণিত চিকিৎসা হিসেবে বিবেচনা করা যাবে না।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x