যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণায় দেখা গেছে, ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ–২ ডায়াবেটিসের হার দ্রুত বাড়ছে। গবেষকদের মতে, কোভিড-১৯ মহামারির পর স্থূলতা বৃদ্ধির প্রবণতা এ পরিস্থিতির অন্যতম প্রধান কারণ।
ইংল্যান্ডের জাতীয়
স্বাস্থ্য সেবা
(এনএইচএস)-এর
২০১৯
থেকে
২০২৫
সালের
তথ্য
বিশ্লেষণ করে
গবেষণায় দেখা
যায়,
কম
বয়সী
নারীদের মধ্যে
রোগটির
প্রকোপ
বাড়লেও
বয়স্কদের ক্ষেত্রে তা
তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে
বা
কিছুটা
কমেছে।
গবেষণার প্রধান
ড.
শিবানী
মিশ্র
বলেন,
তীব্র
স্থূলতার কারণে
টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার
গড়
বয়স
কমে
আসছে।
আগে
নির্দিষ্ট কিছু
জাতিগত
জনগোষ্ঠীর মধ্যে
রোগটি
বেশি
দেখা
গেলেও
এখন
শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যেও
এর
বিস্তার বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে,
টাইপ-২ ডায়াবেটিস হৃদরোগ,
স্ট্রোক এবং
অন্যান্য জটিল
স্বাস্থ্যঝুঁকির কারণ
হতে
পারে।
ডায়াবেটিস ইউকে
জানিয়েছে, অল্প
বয়সে
এই
রোগে
আক্রান্ত হলে
অঙ্গহানি ও
অকাল
মৃত্যুর ঝুঁকিও
বেড়ে
যায়।
বর্তমানে যুক্তরাজ্যে প্রায়
৬০
লাখ
মানুষ
ডায়াবেটিসে আক্রান্ত, যার
প্রায়
৯০
শতাংশই
টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন। চিকিৎসকেরা অতিরিক্ত তৃষ্ণা,
ঘন
ঘন
প্রস্রাব এবং
অতিরিক্ত ক্লান্তির মতো
উপসর্গ
দেখা
দিলে
দ্রুত
চিকিৎসা নেওয়ার
পরামর্শ দিয়েছেন।
সূত্র: ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণা, ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) এবং ডায়াবেটিস ইউকে।