ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে দ্রুত সরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য থমাস মেসি। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও রাজনৈতিক অবস্থান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে
(সাবেক
টুইটার)
দেওয়া
এক
পোস্টে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচক এই
রিপাবলিকান আইনপ্রণেতা বলেন,
ইরান
কোনো
সমঝোতায় যাওয়ার
আগে
অন্তত
তিনটি
পরিস্থিতির দিকে
নজর
রাখছে।
তাঁর
ভাষ্য,
যুক্তরাষ্ট্রের কৌশলগত
পেট্রোলিয়াম রিজার্ভ ফুরিয়ে
যাওয়া,
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা কমে
যাওয়া
অথবা
রিপাবলিকানদের কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানো- এই তিনটির যেকোনো
একটি
ঘটার
অপেক্ষায় থাকতে
পারে
তেহরান।
মেসি আরও বলেন, এসব পরিস্থিতির কোনোটি ঘটার আগেই যুক্তরাষ্ট্রের উচিত সংঘাত থেকে সরে এসে আলোচনার পথ বেছে নেওয়া।
সূত্র: থমাস মেসির এক্স (X) পোস্ট।