ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
365 D News

হোমিওপ্যাথিক দোকান থেকে অ্যালকোহলজাতীয় তরল সংগ্রহের অভিযোগ

নেশাজাতীয় তরল পান করে ৫ জনের মৃত্যু, উৎস খতিয়ে দেখছে পুলিশ

হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশার উদ্দেশ্যে অ্যালকোহলজাতীয় তরল পান করার পর পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার বৃহস্পতিবার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। ঘটনার পর একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে তরলটির উৎস এবং এতে বিষাক্ত কোনো উপাদান ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।

নিহতরা হলেন লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তাঁর স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত (৪৫)

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা লাখাই উপজেলার মোড়াকরি বাজারেরহ্যানিম্যান হোমিও হলথেকে অ্যালকোহলজাতীয় একটি তরল সংগ্রহ করে নিয়মিত নেশার উদ্দেশ্যে পান করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল সেবনের পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। এরপর বুধবার বৃহস্পতিবার পর্যায়ক্রমে তাঁদের মৃত্যু হয়।

এর মধ্যে সুজিত দাসকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সুদেব দাস মারা যান হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে। রঞ্জিতকে ঢাকায় নেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে নন্দলাল রবিদাস তাঁর স্ত্রী সুবি রবিদাস নিজ বাড়িতেই মারা যান।

পুলিশ জানিয়েছে, সুদেব দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতদের স্বজনেরা পুলিশকে না জানিয়েই কয়েকটি মরদেহ দাহ করেছেন। পরে সুদেব দাসের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।

ওসি আরও জানান, নেশাজাতীয় তরলটির উৎস, এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি নাএসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় : হবিগঞ্জ সারা দেশ জনস্বাস্থ্য নেশাজাতীয় তরলটির উৎস

365 D News

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নেশাজাতীয় তরল পান করে ৫ জনের মৃত্যু, উৎস খতিয়ে দেখছে পুলিশ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x