হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে পুলিশি বাধার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিনি বলেন, রাজনীতি করলে ব্যানার খুলে রাজনীতি করুন, বিএনপি করুন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ
করেন,
নিরাপত্তার জন্য
হুমকিস্বরূপ ব্যক্তিদের আটক
না
করে
এনসিপির নেতাকর্মীদের চলাচলে
বাধা
দেওয়া
হচ্ছে।
তিনি
পুলিশকে প্রশ্ন
করেন,
কোন
আইনে
আমাকে
বাধা
দিচ্ছেন?
মঙ্গলবারের ‘জুলাই
পদযাত্রা’য়
হামলার
অভিযোগে বুধবার
হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক
দেয়
এনসিপি। কর্মসূচিতে অংশ
নিতে
দলের
আহ্বায়ক নাহিদ
ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা
রওনা
দিলে
পথে
পথে
বাধার
মুখে
পড়েন
বলে
দলটির
দাবি।
বিকেল পর্যন্ত পাওয়া
তথ্যে
জানা
যায়,
পুলিশি
বাধার
কারণে
এনসিপির নেতাকর্মীরা হবিগঞ্জের বাহুবল
উপজেলার কামাইছড়া এলাকায়
ঢাকা–সিলেট মহাসড়কে অবস্থান নেন।
এ
সময়
প্রবল
বৃষ্টি
হলেও
তারা
সেখানে
অবস্থান অব্যাহত রাখেন।