ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
365 D News

সাবেক ছাত্রলীগ কর্মীকে মারধরের পর রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় পাল্টাপাল্টি হামলার অভিযোগ

রাকসু জিএসের ওপর হামলাকে কেন্দ্র করে রাবিতে দফায় দফায় সংঘর্ষ

রাবিতে হামলার ঘটনায় উত্তেজনা। ছবি: সংগ্রহ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) কার্যালয়ে জিএস সালাহউদ্দিন আম্মারসহ এক নেতার ওপর সাবেক ছাত্রলীগ কর্মীর হামলার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে রাকসু ভবন কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নারীঘটিত একটি অভিযোগের বিষয়ে প্রক্টর দপ্তরে আলোচনার সময় সাবেক ছাত্রলীগ কর্মী বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আনাসের সঙ্গে প্রক্টরের বাকবিতণ্ডা হয়। পরে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এর কিছুক্ষণ পর আনাস কয়েকজনকে সঙ্গে নিয়ে রাকসু ভবনে গিয়ে জিএস সালাহউদ্দিন আম্মারসহ নেতাদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া যায়। এতে রাকসুর সহ-বিজ্ঞান সম্পাদক নাজমুস সাকিবও আহত হন।

পরে উভয় পক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে আনাস তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা গ্রন্থাগারের রিডিং রুমে আশ্রয় নিলে রাকসু শিবিরের নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। আহত আনাসকে হাসপাতালে নেওয়ার সময়ও হামলার অভিযোগ ওঠে।

ঘটনার পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাকসু হল সংসদের নেতারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে উপাচার্যের সঙ্গে শিবির, রাকসু হল সংসদের নেতাদের বৈঠক হয়।

বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক . ফরিদুল ইসলাম বলেন, দ্রুত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে তথ্য যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হবে।

বিষয় : সংঘর্ষ বাংলাদেশ রাজশাহী_বিশ্ববিদ্যালয় রাকসু সালাহউদ্দিন_আম্মার ছাত্ররাজনীতি ক্যাম্পাস_সহিংসতা

365 D News

সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাকসু জিএসের ওপর হামলাকে কেন্দ্র করে রাবিতে দফায় দফায় সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) কার্যালয়ে জিএস সালাহউদ্দিন আম্মারসহ এক নেতার ওপর সাবেক ছাত্রলীগ কর্মীর হামলার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে রাকসু ভবন কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নারীঘটিত একটি অভিযোগের বিষয়ে প্রক্টর দপ্তরে আলোচনার সময় সাবেক ছাত্রলীগ কর্মী বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আনাসের সঙ্গে প্রক্টরের বাকবিতণ্ডা হয়। পরে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এর কিছুক্ষণ পর আনাস কয়েকজনকে সঙ্গে নিয়ে রাকসু ভবনে গিয়ে জিএস সালাহউদ্দিন আম্মারসহ নেতাদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া যায়। এতে রাকসুর সহ-বিজ্ঞান সম্পাদক নাজমুস সাকিবও আহত হন।

পরে উভয় পক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে আনাস তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা গ্রন্থাগারের রিডিং রুমে আশ্রয় নিলে রাকসু শিবিরের নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। আহত আনাসকে হাসপাতালে নেওয়ার সময়ও হামলার অভিযোগ ওঠে।

ঘটনার পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাকসু হল সংসদের নেতারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে উপাচার্যের সঙ্গে শিবির, রাকসু হল সংসদের নেতাদের বৈঠক হয়।

বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক . ফরিদুল ইসলাম বলেন, দ্রুত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে তথ্য যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হবে।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x