প্রতিবেদক: দুলাল সরকার
মোংলায় সাম্প্রতিক
নিখোঁজের ঘটনাকে বর্তমান সরকারের জন্য ‘কালো অধ্যায়’ হিসেবে
উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪
আসনের সংসদ সদস্য হাসনাত
আবদুল্লাহ।
বুধবার রাতে
বাগেরহাটের মোংলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি বলেন, ২০২৪
সালের পর দেশে আবারও
গুমের ঘটনা ঘটেছে। এতে
মানবাধিকার ও আইনের শাসন
নিয়ে প্রশ্ন উঠেছে।
মোংলার জয়মনি
এলাকার মিরাজ শেখ নিখোঁজের প্রসঙ্গ
তুলে হাসনাত বলেন, তাঁর পরিবার কোস্টগার্ডের
পরিচয়ে কয়েকজনের বিরুদ্ধে তাঁকে তুলে নেওয়ার অভিযোগ
করেছে। এ ঘটনায় উচ্চ
আদালত মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে
হাজির করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন,
গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। তা না হলে
বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে এনসিপির
নেতা ডা. মাহমুদা মিতু
বলেন, জুলাই আন্দোলনে নিহতদের বিচার এবং ভারতে অবস্থানরত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে
ফিরিয়ে আইনের আওতায় আনা তাঁদের প্রধান
লক্ষ্য।
এ
সময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদে এনসিপির
প্রার্থী হিসেবে মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করা
হয়।