ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
365 D News

পিটিআইয়ের লংমার্চে আইনজীবীদের সমর্থন, দাবি না মানলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

ছবি: সংগ্রহ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ ও দলটির দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে অল পাকিস্তান লয়ার্স অ্যাকশন কমিটি। সংগঠনটির মতে, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার পাকিস্তানের কোয়েটায় প্রকাশিত এক বিবৃতিতে কমিটির চেয়ারম্যান আলী আহমেদ কুর্দসহ বিভিন্ন বার অ্যাসোসিয়েশন ও আইনজীবী পরিষদের প্রতিনিধিরা পিটিআইয়ের কর্মসূচির প্রতি সমর্থন জানান।

বিবৃতিতে আইনজীবীরা বলেন, আন্দোলনের মূল লক্ষ্য সংবিধান ও আইনের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা, স্বাধীন বিচার বিভাগ ও সংসদ নিশ্চিত করা এবং দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

পাশাপাশি পাকিস্তানের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক ও মানবাধিকারকর্মীদের কথিত বেআইনি গ্রেপ্তার, মূল্যস্ফীতি এবং ব্যাপক অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

বিবৃতিতে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশজুড়ে আটক দলটির নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে সরকারের প্রতি পিটিআইয়ের সব দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইনজীবী সংগঠনটি পিটিআইয়ের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন জারি করা হলে কিংবা কোনো ‘অগণতান্ত্রিক পদক্ষেপ’ নেওয়া হলে আইনজীবীরা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করবেন।

পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আইনজীবীদের এ সমর্থন দলটির দাবিকে কেন্দ্র করে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তবে এসব দাবি মেনে নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

বিষয় : পাকিস্তান লংমার্চ পিটিআই ইমরান খান

365 D News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পিটিআইয়ের লংমার্চে আইনজীবীদের সমর্থন, দাবি না মানলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x