দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার
বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী এবং বাংলাদেশ জার্নালিস্টস
কাউন্সিলের (বিজেসি) পর্যালোচনা ও প্রস্তাবনা নিয়ে
আয়োজিত এক আলোচনা সভায়
তিনি এ কথা বলেন।
ডা.
জাহেদ উর রহমান বলেন,
এমন একটি সাইবার সুরক্ষা
আইন প্রয়োজন, যা দেশের মানুষকে
সুরক্ষা দিতে পারে। একই
সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধে কার্যকর
উদ্যোগ নেওয়াও জরুরি। এ জন্য মানুষের
মধ্যে গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে
হবে।
প্রস্তাবিত
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে
পাস হয়নি উল্লেখ করে
তথ্য উপদেষ্টা বলেন, আইনটিতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ
রয়েছে। ফলে প্রস্তাবিত আইন
নিয়ে আরও আলোচনা, পর্যালোচনা
এবং প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে।
অনলাইনভিত্তিক
সাংবাদিকতা ও নতুন ধরনের
মনিটাইজেশন ব্যবস্থাকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও
তুলে ধরেন তিনি। তাঁর
মতে, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতার
নানা নতুন ধরন তৈরি
হচ্ছে। এসব বিষয়কে একটি
নীতিমালার কাঠামোর মধ্যে আনা প্রয়োজন।
ডা.
জাহেদ উর রহমান আরও
বলেন, গুজব, মিথ্যাচার বা অপতথ্য ছড়ানোর
ক্ষেত্রে সবার জন্য একই
আইনি কাঠামো প্রযোজ্য হওয়া উচিত। আইন
প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা
না করে অভিন্ন কাঠামোর
আওতায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আলোচনা
সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বিজেসির পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা
নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।