দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাঁর দাবি, সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে।
সার বিতরণব্যবস্থা
আরও গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে
একজন করে নতুন ডিলার
নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন
তিনি। একই সঙ্গে বাড়ানো
হবে খুচরা বিক্রেতার সংখ্যা।
বুধবার দুপুরে
লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন
ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে এসব কথা বলেন
মন্ত্রী।
আসাদুল হাবিব
দুলু বলেন, সরকার কৃষকদের জন্য সারে বিপুল
পরিমাণ ভর্তুকি দিচ্ছে। সার বিতরণে যাতে
কোনো ধরনের সমস্যা না হয়, সে
জন্য ডিলারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে আরও একজন করে
ডিলার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি খুচরা
বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে।
কোনো অসাধু
ডিলার সার মজুত করে
কৃত্রিম সংকট তৈরির চেষ্টা
করলে কঠোর ব্যবস্থা নেওয়া
হবে বলে সতর্ক করেন
মন্ত্রী।
তিনি বলেন,
প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে মজুত করা
সার উদ্ধার করা হবে। সংশ্লিষ্ট
ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
মন্ত্রী আরও
বলেন, সার নিয়ে মানুষের
অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত
করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।
এর আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালের রোগীদের
উন্নত খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আসাদুল হাবিব
দুলু।
এ সময় জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।