ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
365 D News

শিক্ষকদের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষকেরা তাঁদের পাওনা ও ভাতার টাকা পাননি।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে আয়োজিত ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা ব্যয় করেছে। তারা বিভিন্ন খাত থেকে টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রয়োজন ও জাতির কল্যাণে দিনরাত কাজ করছেন বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব খাতের উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে।

দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শুধু সমালোচনা না করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাঁরা দিনরাত কাজ করছেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়ন জরুরি। আর মানবসম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমান। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এসডিজি-সংক্রান্ত মন্ত্রণালয়ের বিস্তারিত বিষয় উপস্থাপন করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, জনগণের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠানের সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। মানুষের সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

তিনি বলেন, সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য। দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং কার্যকর পরিকল্পনা গ্রহণে সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।

বিষয় : শিক্ষা এসডিজি শিক্ষামন্ত্রী কল্যাণট্রাস্ট মানবসম্পদউন্নয়ন

365 D News

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষকদের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x