ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
365 D News

বেলাব সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার হিসেবে সবুজ মিয়াকে চান এলাকাবাসী

নরসিংদীর বেলাব সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো. সবুজ মিয়াকে আসন্ন স্থানীয় নির্বাচনে ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর মতে, সবুজ মিয়া একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন।স্থানীয়দের ভাষ্য, মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার আগ্রহ রয়েছে। এ কারণে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি অংশ তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহী। এলাকাবাসীর প্রত্যাশা, সবুজ মিয়া মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করবেন।

বেলাব সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার হিসেবে সবুজ মিয়াকে চান এলাকাবাসী