হবিগঞ্জ ও সিলেটের হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জে জাতীয়
ছাত্রশক্তির নেতা
আলিফ
চৌধুরীর ওপর
হামলায় তাঁর
চোখ
ক্ষতিগ্রস্ত হওয়া
এবং
সিলেটসহ দেশের
বিভিন্ন স্থানে
দলীয়
কর্মসূচিতে হামলার
প্রতিবাদে রাজধানীতে মশাল
মিছিল
করেছে
জাতীয়
নাগরিক
পার্টি
(এনসিপি)।বৃহস্পতিবার রাতে
রাজধানীর বাংলামোটর থেকে
মিছিলটি শুরু
হয়ে
শাহবাগ
মোড়ে
গিয়ে
শেষ
হয়।
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা
মহানগর
উত্তর
ও
দক্ষিণের নেতাকর্মী এবং
দলটির
বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা অংশ
নেন।মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘আলিফ
চৌধুরীর চোখ
ফিরিয়ে দে’
স্লোগান দেন।
এ
সময়
এনসিপির নেতারা
অভিযোগ
করেন,
হবিগঞ্জ ও
সিলেটে
তাদের
দলীয়
কর্মসূচিতে হামলার
সঙ্গে
বিএনপি
ও
এর
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত।প্রতিবাদ কর্মসূচিতে হামলার
ঘটনাগুলোর বিচার
এবং
দায়ীদের আইনের
আওতায়
আনার
দাবি
জানানো
হয়।
একই
সঙ্গে
ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার
আহ্বানও জানান
দলটির
নেতারা।
মশাল মিছিলে
ঢাকা
মহানগর
উত্তর
ও
দক্ষিণের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ
নেন।