ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
365 D News

নওগাঁয় ডিলারের গুদাম থেকে সার নেওয়ার পথে আটক দুটি গাড়ি

নওগাঁ সদর উপজেলায় রাজশাহীতে নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সারসহ দুটি নসিমন আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে। ডিলার বা তাঁর প্রতিনিধি উপস্থিত না থাকায় জব্দ করা সার দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।মঙ্গলবার রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’-এর মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুটি নসিমনে ১২০ বস্তা ডিএপি সার তোলা হয়। পরে গাড়ি দুটি রাজশাহীর উদ্দেশে রওনা দেয়।গাড়ি দুটি হাপানিয়া সড়কের মুখে পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা প্রথমে অসংলগ্ন কথা বলেন। পরে স্থানীয় লোকজনের চাপের মুখে তাঁরা সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন বলে জানা গেছে।খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ব্যবস্থাপক মামুন ঘটনাস্থলে আসেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসীর মুখোমুখি হন তিনি। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন আসার খবর পেয়ে সেখান থেকে চলে যান।ব্যবস্থাপক মামুনের দাবি, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে তিনি সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন। তবে সার কার কাছে বিক্রি করা হয়েছে কিংবা সেগুলোর নির্দিষ্ট গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।তিনি আরও বলেন, ডিলার বা তাঁর প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

নওগাঁয় ডিলারের গুদাম থেকে সার নেওয়ার পথে আটক দুটি গাড়ি