টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন
দক্ষিণ
এশিয়ান
ফুটবল
ফেডারেশনের (সাফ)
সভাপতি
পদে
টানা
পঞ্চমবারের মতো
নির্বাচিত হয়েছেন
বাংলাদেশ ফুটবল
ফেডারেশনের (বাফুফে)
সাবেক
সভাপতি
কাজী
সালাউদ্দিন।শনিবার (১
আগস্ট)
ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ
কংগ্রেসে বিনা
প্রতিদ্বন্দ্বিতায় তাকে
নির্বাচিত ঘোষণা
করা
হয়।
সভাপতি
পদে
একমাত্র প্রার্থী হিসেবে
মনোনয়ন
জমা
দেওয়ায়
কোনো
ভোটাভুটি ছাড়াই
গঠনতন্ত্র অনুযায়ী তার
নির্বাচিত হওয়ার
বিষয়টি
অনুমোদন করে
কংগ্রেস।সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো
পদে
প্রার্থীর সংখ্যা
শূন্য
পদের
সমান
বা
কম
হলে
কংগ্রেসের অনুমোদনে ওই
প্রার্থীকে নির্বাচিত ঘোষণা
করা
যায়।
এ
নিয়মেই
আগামী
মেয়াদের জন্য
দায়িত্ব পেলেন
৭১
বছর
বয়সী
কাজী
সালাউদ্দিন।২০০৯ সাল
থেকে
সাফের
সভাপতির দায়িত্ব পালন
করে
আসছেন
সাবেক
এই
তারকা
ফুটবলার। বয়সসীমার কারণে
এবার
তার
প্রার্থিতা নিয়ে
অনিশ্চয়তা তৈরি
হলেও
২০২৪
সালে
শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ
সাধারণ
সভায়
গঠনতন্ত্র সংশোধন
করে
৭০
বছরের
সীমা
তুলে
দেওয়া
হয়।এর ফলে
আবারও
সাফের
নেতৃত্বে থাকার
সুযোগ
পান
কাজী
সালাউদ্দিন।