অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন। উপজেলা প্রশাসনের তদন্তে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁকে গাছের মূল্য পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল।মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক
মনিরা খাতুন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহকারী
কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশে সড়কের কয়েকটি
গাছ কাটার অভিযোগ ওঠে বিএনপি নেতা
শেখ বেলায়েত হোসেন সেলিমের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন
গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন
অভিযোগটি তদন্তের উদ্যোগ নেয়।পরে উপজেলা বন
কর্মকর্তাকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে অনুমতি
ছাড়া গাছ কাটার বিষয়টি
প্রমাণিত হয়। এরপর কাটা
গাছগুলোর মূল্য পরিশোধের জন্য শেখ বেলায়েত
হোসেন সেলিমকে নির্দেশ দেওয়া হয়।প্রশাসনের নির্দেশ অনুযায়ী তিনি ৮ হাজার
৩০০ টাকা শাহরাস্তি পৌরসভার
তহবিলে জমা দিয়েছেন।অভিযোগ অস্বীকার করেছিলেন বিএনপি নেতাএর আগে গাছ
কাটার অভিযোগ অস্বীকার করেছিলেন শেখ বেলায়েত হোসেন
সেলিম। তাঁর দাবি ছিল,
তিনি পৌরসভা থেকে সড়কটি লিজ
নিয়ে সেখানে গাছের চারা রোপণ করেছিলেন।পরে ওই গাছগুলো
একটি মসজিদে দান করা হয়
এবং মসজিদ কর্তৃপক্ষই গাছগুলো কেটে নেয় বলে
দাবি করেছিলেন তিনি।তবে উপজেলা প্রশাসনের
তদন্তে অনুমতি ছাড়া সরকারি গাছ
কাটার অভিযোগের সত্যতা পাওয়ার পর গাছের মূল্য
পৌরসভার তহবিলে জমা দেওয়া হয়।