ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
365 D News

সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে দুর্ঘটনা: গাফিলতি পেলে ব্যবস্থা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে গ্যাস লিকেজের ঘটনায় তদন্তে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।শনিবার সকালে দুর্ঘটনাকবলিত ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।শিল্পসচিব বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ বের করাকেই তদন্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে ইয়ার্ড কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কারও গাফিলতি পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, কারখানার নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি বা বিচ্যুতি থাকলে সেগুলোও চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।ছুটির দিনে কাজ, আহতদের হাসপাতালে নিতে দেরি কেনশিল্পসচিব বলেন, শুক্রবার ছুটির দিনে শ্রমিকেরা কেন ইয়ার্ডে কাজ করছিলেন, সেটি তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ঘটনার পর আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি কেন, সেটিও খতিয়ে দেখা হবে।তদন্ত কমিটি এসব বিষয় পর্যালোচনা করবে জানিয়ে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনেই দুর্ঘটনার প্রকৃত চিত্র উঠে আসবে।তিন তদন্ত কমিটিদুর্ঘটনার কারণ এবং ইয়ার্ডের নিরাপত্তাব্যবস্থা যাচাই করতে শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।বিএসবিআরএর সদস্যসচিব নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনটি পৃথক কমিটি তদন্ত করবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি বা গাফিলতি ছিল কি না, সেটিও পর্যালোচনা করা হবে।বিএসবিআরএর পাঁচ সদস্যের কমিটিইয়ার্ড কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট বিএসবিআরএর প্রেসিডেন্ট মো. মহসিন চৌধুরীর স্বাক্ষরিত দাপ্তরিক স্মারকের মাধ্যমে পাঁচ সদস্যের একটি কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএসবিআরএর টেকনিক্যাল উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরীকে।কমিটির সদস্যরা হলেন বিএসবিআরএর উপদেষ্টা নাঈম শাহ ইমরান, টেকনিক্যাল কনসালট্যান্ট ক্যাপ্টেন সিরাজুল মওলা এবং এইচআর শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বিএসবিআরএর সচিব নাজমুল ইসলাম।তিনটি কমিটির তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ইয়ার্ডের নিরাপত্তাব্যবস্থার চিত্র কতটা স্পষ্ট হয়, এখন সেটিই দেখার বিষয়।

সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে দুর্ঘটনা: গাফিলতি পেলে ব্যবস্থা