ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
365 D News

ইরান যুদ্ধে নিহত চার সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিহত চার মার্কিন সেনাসদস্যের মরদেহ দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা উপলক্ষে আয়োজিত ‘ডিগনিফায়েড ট্রান্সফার’ অনুষ্ঠানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আজ সন্ধ্যায় ডেলাওয়ারের ডোভার বিমানঘাঁটিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খবর আল জাজিরার।হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, জাতীয় পতাকায় মোড়ানো কফিনে চার সেনাসদস্যের মরদেহ দেশে আনা হবে। যুক্তরাষ্ট্রে সামরিক সদস্যদের বিদেশে নিহত হওয়ার পর তাঁদের মরদেহ গ্রহণের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাকে ‘ডিগনিফায়েড ট্রান্সফার’ বলা হয়।এদিকে ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সমালোচনা ও অসন্তোষ বাড়ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে এতে ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছেন।নিহত চার সেনাসদস্যের মধ্যে রয়েছেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান (২৫), সার্জেন্ট অ্যাঞ্জেল এস. রামপারসাদ (২৮), প্রাইভেট ইসাবেলা গনজালেস (১৯) এবং সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন (৩০)।প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে সেনাসদস্যদের ব্যারাকে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ফিহান, রামপারসাদ ও গনজালেস নিহত হন। অন্যদিকে, গত রোববার ইরাকের এরবিলে একটি হামলাকারী ড্রোন নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিহত হন সার্জেন্ট সুইন্টন।ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে হতাহতের সংখ্যা ও সামরিক ব্যয় বৃদ্ধির পাশাপাশি এ অভিযানের রাজনৈতিক ও কৌশলগত প্রভাব নিয়েও যুক্তরাষ্ট্রে বিতর্ক আরও তীব্র হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: আল জাজিরা।

ইরান যুদ্ধে নিহত চার সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন ট্রাম্প