ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
365 D News

হরমুজের নিয়ন্ত্রণ দর-কষাকষিতে ছাড়বে না ইরান: সাবেক মার্কিন কূটনীতিক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান কোনো দর-কষাকষির বিনিময়ে ছাড়বে না বলে মনে করেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর। তাঁর মতে, তেহরান এখন এই সমুদ্রপথকে কৌশলগত প্রতিরোধের প্রধান হাতিয়ার হিসেবে দেখছে।মিডল ইস্ট ইনস্টিটিউটের ফেলো অ্যালান আইর আল-জাজিরাকে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা ঠেকানোই ইরানের নেতৃত্বের প্রধান লক্ষ্য। আর এ লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান উপায় হিসেবে তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে দেখছে।আইর বলেন, ইরান কোনো ধরনের দর-কষাকষির বিনিময়ে হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না। বিশ্ব অর্থনীতির ক্ষতি সীমিত রাখতে চাইলে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে অন্তত স্বল্প মেয়াদে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ মেনে নিতে হতে পারে। তাঁর মতে, কূটনীতির কেন্দ্র এখন ওয়াশিংটন থেকে উপসাগরীয় দেশগুলো ও ইরাকের দিকে সরে যাচ্ছে। প্রয়োজনীয় মাত্রার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় যুক্তরাষ্ট্র এখন ‘অনিচ্ছুক এবং অক্ষম’।

হরমুজের নিয়ন্ত্রণ দর-কষাকষিতে ছাড়বে না ইরান: সাবেক মার্কিন কূটনীতিক