ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
365 D News

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনই নতুন দেশ যুক্ত হচ্ছে না: পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এই মুহূর্তে নতুন কোনো দেশকে যুক্ত করার প্রস্তাব বিবেচনায় নেই বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, বর্তমানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এই প্রতিরক্ষা সহযোগিতার অংশ এবং তিন দেশ নিজেদের মধ্যে সহযোগিতা আরও জোরদারের দিকে গুরুত্ব দিচ্ছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার এসব কথা বলেন।সাজ্জাদ হায়দার বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে। তিন দেশের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগও রয়েছে। তবে এখন পর্যন্ত মক্কা চুক্তি সম্প্রসারণ বা নতুন কোনো দেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো প্রস্তাব বিবেচনায় নেই।তিনি বলেন, প্রথমে তিন দেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে এমন অন্য দেশগুলোর জন্য জোটে যোগদানের সুযোগ তৈরি হতে পারে।পাকিস্তানের এই মুখপাত্রের ভাষ্য, সংশ্লিষ্ট তিন দেশ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে বর্তমানে নতুন কোনো দেশকে যুক্ত করা নিয়ে কোনো আলোচনা চলছে না।এ কারণে এই পর্যায়ে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশ অন্তর্ভুক্তির বিষয়টি তোলা সময়ের আগেই হয়ে যায় বলে মন্তব্য করেন সাজ্জাদ হায়দার। সূত্র: রয়টার্স, বিবিসি ও আরব নিউজ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনই নতুন দেশ যুক্ত হচ্ছে না: পাকিস্তান