বেলাব সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার হিসেবে সবুজ মিয়াকে চান এলাকাবাসী
নরসিংদীর বেলাব
সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের
স্থায়ী বাসিন্দা মো. সবুজ মিয়াকে
আসন্ন স্থানীয় নির্বাচনে ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর মতে,
সবুজ মিয়া একজন সমাজসেবক
ও শিক্ষানুরাগী। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন
সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং এলাকার মানুষের
পাশে থাকার চেষ্টা করে আসছেন।স্থানীয়দের ভাষ্য,
মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে
তার আগ্রহ রয়েছে। এ কারণে ৩
নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি অংশ তাকে
জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহী।
এলাকাবাসীর
প্রত্যাশা, সবুজ মিয়া মেম্বার
নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন
ও সাধারণ মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ
করবেন।