ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
365 D News

ইতিহাসের স্মৃতি ধরে রেখেছে গিরিশ চন্দ্র সেনের বাড়ি

নরসিংদীর পাঁচদোনা গ্রামের মেহেরপাড়ায় এখনো টিকে আছে সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদ গিরিশ চন্দ্র সেনের স্মৃতিবিজড়িত বাড়ি। ড্রিম হলিডে পার্কের পাশে অবস্থিত বাড়িটিতে বর্তমানে গড়ে তোলা হয়েছে ‘ভাই গিরিশ চন্দ্র সেন মিউজিয়াম’।বহু বছর পরিত্যক্ত থাকার পর ২০১৬ সালে ভারতীয় কমিশনারের অনুদানে মূল কাঠামো অক্ষুণ্ন রেখে বাড়িটি পুনর্নির্মাণ করা হয়। পরে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।বাড়িটির সংস্কারে চুন-সুরকির পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা মূল্যবান কাঠ ও টালি ব্যবহার করা হয়েছে। অন্দরমহলে রাখা হয়েছে ব্রিটিশ আমলের আসবাবপত্র। বাড়ির সামনে রয়েছে গিরিশ চন্দ্র সেনের একটি আবক্ষ মূর্তি এবং তাঁর জীবন ও কর্মের সংক্ষিপ্ত পরিচিতি।স্মৃতি সংরক্ষণে জাদুঘরগিরিশ চন্দ্র সেনের বাড়িতে প্রতিষ্ঠিত জাদুঘরে তাঁর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, লেখা বই এবং বাস্তুভিটা থেকে পাওয়া প্রত্ননিদর্শন সংরক্ষণ করা হয়েছে।প্রতি সপ্তাহের রোববার ছাড়া অন্য ছয় দিন জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে।যিনি কোরআন বাংলায় অনুবাদ করেছিলেন১৮৩৪ সালে নরসিংদীর পাঁচদোনা গ্রামে জন্ম নেওয়া গিরিশ চন্দ্র সেন ছিলেন সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদ। তিনি ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থ নিয়ে গবেষণা ও অনুবাদ করেন। ভিন্ন ধর্মের অনুসারী হয়েও তিনি পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করেন।ব্রাহ্মধর্মের প্রচারক হিসেবে তিনি ‘ভাই’ উপাধি লাভ করেন। পরে আরবি ও ফারসি ভাষায় দক্ষতা অর্জন এবং কোরআন-হাদিস অনুবাদের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি ‘মৌলভি’ উপাধিও লাভ করেন।১৯১০ সালের ১৫ আগস্ট গিরিশ চন্দ্র সেন মৃত্যুবরণ করেন।আজ তাঁর বাড়ি ও জাদুঘরে সংরক্ষিত বই, ব্যবহার্য সামগ্রী ও বিভিন্ন নিদর্শন তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছে। নরসিংদীর ইতিহাস ও ঐতিহ্য জানতে আগ্রহীদের জন্য স্থানটি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান।লেখক: মোহাম্মদ নাজমুল হক শামীম সাধারণ সম্পাদক: বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ

ইতিহাসের স্মৃতি ধরে রেখেছে গিরিশ চন্দ্র সেনের বাড়ি