এক দফার আন্দোলনের হুমকি দিলেন শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে
ইসলামীর আমির ডা. শফিকুর
রহমান বলেছেন, জনগণের স্বার্থে ঘোষিত ১১ দলীয় ঐক্যের
৮ দফা দাবি যেকোনো
সময় এক দফার আন্দোলনে
রূপ নিতে পারে। এ
বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার ঢাকা
থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের
লংমার্চ চলাকালে বিকেল ৪টার দিকে বগুড়ার
শেরপুর উপজেলার ধুনট মোড়ে এক
পথসভায় তিনি এসব কথা
বলেন।শফিকুর রহমান
দাবি করেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ
‘হ্যাঁ’ ভোট দিয়েছিল। তাঁর
অভিযোগ, সরকার সেই গণভোটের রায়
অগ্রাহ্য করে জনগণের সঙ্গে
প্রতারণা ও তাদের অপমান
করেছে। এর প্রতিবাদেই তাঁরা
রাজপথে নেমেছেন বলে জানান তিনি।জামায়াত আমির
বলেন, কৃষকের সার নেই, মানুষের
পেটে ভাত নেই। যুবকদের
কর্মসংস্থান নেই, মানুষের বাড়িতে
নিরাপত্তা নেই। অন্যদিকে ব্যাংকে
টাকা নেই, অথচ একদল
লোক এখনো ‘খাই খাই’ নিয়ে
ব্যস্ত।অন্য একটি
রাজনৈতিক দলের সমালোচনা করে
তিনি বলেন, তারা কর্মসংস্থান তৈরির
কথা বলেছিল। কিন্তু কর্মসংস্থান সৃষ্টি না করে মাঠে
চাঁদাবাজ নামিয়ে দিয়েছে।শফিকুর রহমান
বলেন, এই লংমার্চ কোনো
একক দল বা দলের
কর্মসূচি নয়। দেশের ১৮
কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এ কর্মসূচি। দুর্নীতি,
চাঁদাবাজি ও আধিপত্যবাদ দেশ
থেকে চিরতরে দূর করাই তাঁদের
আন্দোলনের লক্ষ্য।তিনি ১১
দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান
জানান। তাঁর ভাষ্য, যে
আন্দোলনে মা-বোনেরা রাস্তায়
নেমে আসেন, সেই আন্দোলন ব্যর্থ
হতে পারে না। জুলাই
আন্দোলনেও মায়েরা সন্তানদের নিয়ে রাজপথে নেমেছিলেন
এবং সেই আন্দোলন সফল
হয়েছিল বলে তিনি উল্লেখ
করেন।দাবি পূরণ
না হলে যেকোনো সময়
এক দফা দাবি বাস্তবায়নে
মাঠে নামতে হতে পারে বলেও
সতর্ক করেন জামায়াত আমির।
এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে
আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।