ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
365 D News

কায়ুমের রাজনৈতিক ও সাংগঠনিক সমন্বয়ে দায়িত্ব পেলেন ফয়সাল

বিএনপির মাইক্রো ক্রেডিট বিষয়ক সম্পাদক ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল হোসাইন। ১২ নভেম্বর ২০২৫ দেওয়া নিয়োগপত্র অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে তাঁর দায়িত্ব কার্যকর হয়েছে।নিয়োগপত্রে বলা হয়েছে, ড. এম এ কায়ুমের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগিতা করবেন ফয়সাল। দলীয় নেতাকর্মী, নির্বাচিত প্রতিনিধি এবং ঢাকা-১১ আসনের সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সমন্বয়, সভা আয়োজন, রাজনৈতিক যোগাযোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় পর্যবেক্ষণ করবেন তিনি।দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব, গোপনীয়তা ও নিষ্ঠা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ড. এম এ কায়ুমের পক্ষে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ক্ষমতার সীমা মেনে চলার কথাও উল্লেখ করা হয়েছে।রাজনৈতিক অঙ্গনে ফয়সাল হোসাইনের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে ঢাকা-১১ আসনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।ফয়সাল হোসাইন বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে দায়িত্বশীলভাবে কাজ করব। ড. এম এ কায়ুমের রাজনৈতিক কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব।ড. এম এ কায়ুম বলেন, রাজনৈতিক কার্যক্রমে সমন্বয় ও জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। ফয়সালের দায়িত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করি। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশা। ফয়সালের নতুন দায়িত্বকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা রাজনৈতিক যোগাযোগ ও সমন্বয় জোরদারে ভূমিকা রাখতে পারে।

কায়ুমের রাজনৈতিক ও সাংগঠনিক সমন্বয়ে দায়িত্ব পেলেন ফয়সাল