ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
365 D News

১২ দলের লড়াই শেষে ভাইয়া গ্রুপের ফুটসাল টুর্নামেন্টের পর্দা নামল

রাজধানীর পূর্বাচলের অ্যাথলেট ক্লাব ভেন্যুতে ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাপনী আয়োজনে ভাইয়া গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে ভাইয়া গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ১২টি দল অংশ নেয়। গ্রুপ ও নকআউট পর্ব পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় দলগুলো।সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ভাইয়া গ্রুপের পরিচালক মিজানুর রহমান রিপন, সুজাউল হাসান ও চৌধুরী মাহমুদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আয়োজকেরা জানান, কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দলগত চেতনা বাড়ানোর পাশাপাশি কর্মব্যস্ততার মধ্যে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

১২ দলের লড়াই শেষে ভাইয়া গ্রুপের ফুটসাল টুর্নামেন্টের পর্দা নামল