কুমিল্লায় জমি নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগরে
জমি বিক্রিকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক
বিরোধের জেরে বোন ও
ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোস্তাক আহমেদ ওরফে আবু (৬০)
নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
নিহত দুজন সম্পর্কে ফুফু
ও ভাতিজা। ঘটনার পর মোস্তাক আহমেদ
ও তাঁর পরিবারের সদস্যরা
পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।সোমবার সন্ধ্যা
সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুটিপাড়া
ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন
দড়ানীপাড়া গ্রামের মৃত মনিরুল ওরফে
মনু মিয়ার মেয়ে খালেদা আক্তার
ওরফে বেবি (৭০) এবং তাঁর
বড় ভাই বাচ্চু মিয়ার
ছেলে মঞ্জুরুল আলম ওরফে তুতু
(৩৫)। খালেদা আক্তার
স্থানীয় একটি সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।স্থানীয় বাসিন্দাদের
ভাষ্য, প্রায় ৮ লাখ টাকা
মূল্যের একটি জমি বিক্রিকে
কেন্দ্র করে পরিবারটির মধ্যে
দীর্ঘদিন ধরে বিরোধ ও
উত্তেজনা চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা
সফল হয়নি।বাবুটিপাড়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান আরমান হোসেন বলেন, পরিবারটির মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে
বিরোধ ছিল। প্রায় তিন
মাস আগে বিষয়টি তাঁর
কাছে এলে স্থানীয় মাতব্বরদের
মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত
বিরোধের মীমাংসা হয়নি।স্থানীয় বাসিন্দা
আবদুল মতিনও বলেন, জমিজমা নিয়ে বিরোধের কারণে
পরিবারটির মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ছিল।
স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো
সমাধান হয়নি।
মুরাদনগর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমিজমা
নিয়ে বিরোধের জেরে মোস্তাক আহমেদ
তাঁর বোন ও ভাতিজাকে
কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর তিনি পালিয়ে
যান। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর
সঙ্গে অন্য কেউ জড়িত
কি না, তা তদন্ত
করে দেখা হচ্ছে।