গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস
দেশের
গণপরিবহনে জিপিএস
(গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযোজন
ও
সচল
রাখা
বাধ্যতামূলক করেছে
সরকার।
শনিবার
(১
আগস্ট)
থেকে
কার্যকর হওয়া
এ
নির্দেশনার আওতায়
জিপিএস
না
থাকলে
নতুন
নিবন্ধন ও
ফিটনেস
সনদ
প্রদান
বা
নবায়ন
করা
হবে
না।বাংলাদেশ সড়ক
পরিবহন
কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, নতুন
গাড়ির
নিবন্ধন এবং
ফিটনেস
সনদ
নবায়নের সময়
জিপিএস
সংযুক্ত থাকার
প্রমাণপত্র ও
মোবাইল
অ্যাপে
এর
কার্যকারিতা দেখাতে
হবে।বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান
বলেন,
গণপরিবহনে জিপিএস
ব্যবহারের মাধ্যমে চলাচল
নিয়ন্ত্রণ, রুট
ব্যবস্থাপনা ও
সড়কে
শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ
নেওয়া
হয়েছে।
কোনো
গাড়িতে
জিপিএস
সংযুক্ত ও
সচল
আছে
কি
না,
তা
যাচাইয়ের জন্য
বিআরটিএ নিজস্ব
প্রযুক্তিগত ব্যবস্থাও তৈরি
করছে।রোড সেফটি
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর
রহমান
বলেন,
শুধু
প্রযুক্তি ব্যবহার করলেই
কাঙ্ক্ষিত ফল
পাওয়া
যাবে
না।
এর
পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি ও
প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে
হবে।