ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
365 D News

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাতঃভ্রমণে বের হওয়া নারীর

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় পরিবহনের চাপায় রহিমা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। প্রাতঃভ্রমণে বের হয়ে সড়ক পার হওয়ার সময় কোনো দ্রুতগতির বাস বা ট্রাকের চাপায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনেরা।নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাতা গ্রামের ইনসান আলীর স্ত্রী।রহিমার ছেলে শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর চারটার দিকে হাঁটতে বাড়ি থেকে বের হন তাঁর মা। পরে ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা খবর পান, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের কাছাকাছি এলাকায় তাঁর মায়ের মরদেহ পড়ে আছে।শরিফুল ঘটনাস্থলে গিয়ে মায়ের মাথা থেঁতলানো এবং দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। স্বজনদের ধারণা, রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগতির বাস বা ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাতঃভ্রমণে বের হওয়া নারীর