ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
365 D News

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।তিন দিনের সফরে ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এরপর ৩১ জুলাই কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন মার্কিন বিশেষ দূত। সেখানে তিনি রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্প ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর