ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
365 D News

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়কে ‘শোকের বিষয়’ বললেন টেড ক্রুজ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আরব বংশোদ্ভূত ও মুসলিম প্রার্থীদের ঐতিহাসিক সাফল্যকে শোকের বিষয় বলে মন্তব্য করেছেন টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। তাঁর দাবি, কমিউনিস্ট ও ইসলামপন্থিরা ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণ নিয়েছে। এখন তারা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণও নিজেদের হাতে পেয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে টেড ক্রুজ বলেন, স্মরণকালের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস সৃষ্টি হয়েছে। তবে এই অর্জনকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন না।ক্রুজ আরও বলেন, ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রতিদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করবে। তাঁর ভাষায়, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন শুনানি ও সমন জারি করা হবে। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য এবং ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে। এসবের মধ্য দিয়ে প্রকাশ্য নিপীড়ন ও বিরামহীন প্রতিশোধমূলক কর্মকাণ্ড চলবে বলে মন্তব্য করেন তিনি।এবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস ও অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন আরব বংশোদ্ভূত ও মুসলিম প্রার্থীরা। মুসলিমবিরোধী বক্তব্য এবং তাঁদের সম্প্রদায়কে লক্ষ্য করে প্রচারণা চালানোর পরও তাঁরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।নির্বাচনে প্রথমবারের মতো একজন মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন। তিনি মিশিগানের ডেমোক্রেটিক প্রার্থী ও মিসরীয় বংশোদ্ভূত চিকিৎসক আবদুল আল-সাইয়েদ। এ ছাড়া গাজায় ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা করা একজন শল্যচিকিৎসকও কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। জয় পেয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রার্থীও।নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মিত্ররা মুসলিম প্রার্থীদের লক্ষ্য করে প্রচারণা চালিয়েছিলেন। বিশেষ করে মিশিগানের আবদুল আল-সাইয়েদের বিরুদ্ধে উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছিল। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অন্তত সাতজন মুসলিম প্রার্থী কংগ্রেসে নির্বাচিত হয়েছেন।সূত্র: আলজাজিরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়কে ‘শোকের বিষয়’ বললেন টেড ক্রুজ