ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
365 D News

টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে হাসপাতালে

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা একই হাসপাতালে চিকিৎসাধীন।নিহত ব্যক্তিরা হলেন টঙ্গীর মুদাফা মাস্টারপাড়া এলাকার ফকরুল হাসানের বাড়ির ভাড়াটিয়া লালচান মিয়া (৬০) ও তাঁর স্ত্রী নাছিমা বেগম (৫০)।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে রান্নার প্রস্তুতির সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে লালচান মিয়া ও তাঁর স্ত্রী মারা যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) ভোরে রান্নার জন্য নাছিমা বেগম গ্যাসের চুলা জ্বালালে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় নাছিমা বেগম, তাঁর স্বামী লালচান মিয়া ও মেয়ে তানিশা দগ্ধ হন।তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করেন। পরে তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়।এ ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হলেও তাঁদের মেয়ে তানিশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে হাসপাতালে