আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক
হেফাজতে
ইসলামের প্রয়াত দুই আমির আল্লামা
শাহ আহমদ শফী ও
আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার বিকেলে
হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া
দারুল উলুম মুঈনুল ইসলাম
মাদরাসা প্রাঙ্গণে গিয়ে তাঁদের কবর
জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ
সময় তিনি কবরের পাশে
দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ
করেন এবং তাঁদের রুহের
মাগফিরাত কামনা করে দোয়া করেন।কবর জিয়ারতের
সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী,
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, হাটহাজারীর সংসদ সদস্য ও
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল
উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম
শামসুল ইসলাম এবং অতিরিক্ত প্রেস
সচিব আতিকুর রহমান রুমন।এ ছাড়া
মাদরাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কুরেশী,
জ্যেষ্ঠ শিক্ষক মুফতি জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা
উপস্থিত ছিলেন।কবর জিয়ারত
শেষে মাদরাসার মহাপরিচালক প্রধানমন্ত্রীকে মাদরাসার দ্বিতীয় তলায় নিয়ে যান।
সেখানে উপস্থিত আলেমদের সঙ্গে কুশলবিনিময় করেন তারেক রহমান।পরে মাদরাসা
থেকে বের হওয়ার সময়
মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে
শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী
তাঁদের সঙ্গে হাত মেলান।