ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
365 D News

চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গণঅধিকার পরিষদ নেতার সদস্যপদ স্থগিত

চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেন, কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন এক ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন—এমন অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।দলের নোটিশে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশে তাঁর সদস্যপদ স্থগিত করা হয়েছে।নোটিশে আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।জসিম উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। জসিম উদ্দিন ৪৯ হাজার ৮৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন।তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে জসিম উদ্দিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গণঅধিকার পরিষদ নেতার সদস্যপদ স্থগিত