হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান
হরমুজ
প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নৌ চলাচলের
নিরাপত্তা নিয়ে উপসাগরীয় দেশগুলোর
সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইরান। আগামীকাল
সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানে
এ বৈঠক অনুষ্ঠিত হবে
বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।শুক্রবার
দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়
জানায়, বৈঠকের মূল উদ্দেশ্য হলো
আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং যৌথ আঞ্চলিক
নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা জোরদার
করা। এতে ইরাকসহ হরমুজ
প্রণালীর উপকূলবর্তী উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা
রয়েছে।ইরানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান অঙ্গীকারবদ্ধ। গত
কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালির
ব্যবস্থাপনা নিয়ে ইরান ও
ওমানের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটির তীরবর্তী
দেশ দুটিই।তেলের বাজারেও প্রভাবফেব্রুয়ারির
শেষ দিকে যুক্তরাষ্ট্র ও
ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর থেকে হরমুজ
প্রণালিতে নৌ চলাচল ব্যাহত
হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ
করা হয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল
এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
চলাচলে বিঘ্নের কারণে সামুদ্রিক পরিবহন আংশিকভাবে স্থবির হয়ে পড়ে এবং
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দেয়। এর
প্রভাব পড়ে বিশ্ববাজারের তেলের
দামেও। চলতি সপ্তাহের শুরুতে
প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার
ছাড়িয়ে যায়।আল
জাজিরার তেহরান প্রতিনিধি সিনেম কোসিওগলু বলেন, ইরান এখন হরমুজ
প্রণালির বিষয়টিকে আরও বিস্তৃত রাজনৈতিক
কাঠামোর মধ্যে নিতে চাইছে এবং
এতে আঞ্চলিক দেশগুলোর সম্পৃক্ততা বাড়াচ্ছে। তিনি
বলেন, ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন,
আঞ্চলিক সমস্যার সমাধান আঞ্চলিক দেশগুলোর মাধ্যমেই হওয়া উচিত। হরমুজ
প্রণালির ক্ষেত্রেও একই অবস্থান রয়েছে
তেহরানের।অস্থায়ী রুট থেকে দীর্ঘমেয়াদি
ব্যবস্থাপনাকোসিওগলুর
তথ্য অনুযায়ী, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর
পররাষ্ট্রমন্ত্রী এবং ইরাকের একজন
প্রতিনিধি সোমবারের বৈঠকে অংশ নেবেন। এর
আগে গত মাসে হরমুজ
প্রণালিতে নৌ চলাচলের জন্য
একটি অস্থায়ী রুট, মাইন অপসারণ
এবং স্বল্পমেয়াদি ব্যবস্থাপনা নিয়ে সমঝোতায় পৌঁছেছিল
ইরান ও ওমান।এবার
দ্বিতীয় ধাপে অগ্রসর হতে
যাচ্ছে দুই দেশ। এই
ধাপে অস্থায়ী শিপিং লেনের পাশাপাশি হরমুজ প্রণালীর নৌ চলাচল ব্যবস্থাপনার
দীর্ঘমেয়াদি কাঠামো নিয়েও আলোচনা এগিয়ে নেওয়ার কথা রয়েছে।
সূত্র: আলজাজিরা